এই তরুণ ডিফেন্ডারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল পাঞ্জাব - 24 Ghanta Bangla News
Home

এই তরুণ ডিফেন্ডারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল পাঞ্জাব

Spread the love


এই মরসুমের কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। দেশের প্রথম সারির দল গুলির পাশাপাশি দ্বিতীয় ডিভিশন লিগে…

এই মরসুমের কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। দেশের প্রথম সারির দল গুলির পাশাপাশি দ্বিতীয় ডিভিশন লিগে খেলা দলগুলিও খুব একটা পিছিয়ে ছিল না।‌ তবে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল বদলের বাজারে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল আইএসএলের দুই প্রধানের কথা। তবে পরবর্তীতে ঘর গোছানোর ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে পাঞ্জাব এফসি (Punjab FC)। সেক্ষেত্রে তারা সকলকে চমক দিয়ে দলে টেনেছিল লাল-হলুদে খেলা মেসি বাউলিকে।

উল্লেখ্য, এবারের আইএফএ শিল্ডে রাফায়েল মেসি বাউলিদের দৌলতে যথেষ্ট ছন্দে ছিল পাঞ্জাব শিবির। যদিও পরবর্তীতে তা আর বজায় থাকেনি। নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে দেশে প্রথম ডিভিশন লিগে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল পাঞ্জাব। পরবর্তীতে নিজেদের পরিকল্পনা অনুযায়ী একের পর এক দেশি ও বিদেশি ফুটবলারদের দলে টানতে শুরু করেছিল ম্যানেজমেন্ট। যার মধ্যে অন্যতম ছিলেন মিকায়েল মালসা। তাকে নিয়ে এবার ব্যাপক প্রত্যাশা সকলের। বলাবাহুল্য, এই বছর জয়ের মধ্য দিয়েই টুর্নামেন্ট শুরু করেছে পাঞ্জাব। প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল ওডিশা এফসি দলকে। তারপর মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ড্র করলেও চার্চিল ব্রাদার্সের কাছে অনায়াসেই জয় ছিনিয়ে নিয়েছিল তারা।

কিন্তু গত ম্যাচেই তারা আটকে যায় মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই ধাক্কা কাটিয়ে আগত চেন্নাইয়িন ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দলের। এসবের মাঝেই তারা এবার দলের সঙ্গে যুক্ত করল তরুণ ডিফেন্ডার ঋষিকান্ত সিংকে। উল্লেখ্য, নিজেদের ফুটবল অ্যাকাডেমি থেকেই দুরন্ত ফুটবলের মধ্য দিয়ে নজর কেড়েছেন ঋষি। পূর্বে অনূর্ধ্ব ১৮ এলিট লিগের পাশাপাশি রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে ও খেলেছিলেন ঋষি। আগামী ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করল ম্যানেজমেন্ট।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *