Congress: মোদীর 'মুসলিম লিগ' মন্তব্য নিয়ে কমিশনে নালিশ কংগ্রেসের - Bengali News | Loksabha Election 2024 congress moves to election commission on modi's muslim league remark - 24 Ghanta Bangla News
Home

Congress: মোদীর ‘মুসলিম লিগ’ মন্তব্য নিয়ে কমিশনে নালিশ কংগ্রেসের – Bengali News | Loksabha Election 2024 congress moves to election commission on modi’s muslim league remark

সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে ও রাহুল গান্ধী।Image Credit source: PTI

নয়াদিল্লি: কংগ্রেসের ইস্তাহার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে সামনে রেখে নির্বাচন কমিশনে কংগ্রেস। মোদীর ‘মুসলিম লিগ’ মন্তব্যের প্রতিবাদে সোমবার কমিশনে নালিশ জানায় তারা। গত শনিবার উত্তর প্রদেশের সাহারানপুরে জনসভা ছিল প্রধানমন্ত্রীর। সেই সভা থেকেই নরেন্দ্র মোদী বলেন, “স্বাধীনতা আন্দোলনের সময় মুসলিম লিগের যে ভাবনা ছিল, কংগ্রেসের ইস্তাহারে সে ভাবনা প্রতিফলিত হচ্ছে। কংগ্রেসের ঘোষণাপত্রে সম্পূর্ণভাবে মুসলিম লিগের ছাপ রয়ে গিয়েছে।” মোদী বলেছিলেন, এই ইস্তাহার বুঝিয়ে দিচ্ছে বর্তমান ভারতের আশা আকাঙ্খার সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই।

এ নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, বিজেপির আদর্শগত পূর্বসূরিরা স্বাধীনতা আন্দোলনে ভারতীয়দের বিরুদ্ধে গিয়ে ব্রিটিশ ও মুসলিম লিগের সমর্থন করেছিল। লেখেন, ‘সকলে জানে আপনাদের পূর্বসূরিরা ১৯৪০ সালে মুসলিম লিগের সঙ্গে হাত মিলিয়ে বাংলা, সিন্ধু ও এনডব্ুলএফপিতে নিজেদের সরকার তৈরি করেছিল।’

সোমবারই কংগ্রেসের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। ছিলেন সলমন খুরশিদ, পবন খেরা, গুরদীপ সপ্পল, মুকুল ওয়াসনিকরা। তাঁরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে জানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *