Congress: ঘাটালে প্রার্থীর নাম ঘোষণা করেও পিছু হটল কংগ্রেস, আচমকা কী হল - Bengali News | Lok Sabha Election 2024 Ghatal Congress Candidate latest update amid chaos - 24 Ghanta Bangla News
Home

Congress: ঘাটালে প্রার্থীর নাম ঘোষণা করেও পিছু হটল কংগ্রেস, আচমকা কী হল – Bengali News | Lok Sabha Election 2024 Ghatal Congress Candidate latest update amid chaos

Spread the love

কলকাতা: একে তো সাংগঠনিক শক্তি বিচার করে বাংলার সব আসনে প্রার্থী দিতে পারছে না কংগ্রেস। তার উপর প্রার্থীর নাম ঘোষণার পরও দোটানায় পড়তে হচ্ছে। গতকালই আসন্ন লোকসভা ভোটের জন্য ঘাটালে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছিল কংগ্রেস। দেব-হিরণের দ্বৈরথের মাঝে কংগ্রেস বাজি ধরেছিল পাপিয়া চক্রবর্তীর উপর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত সেই প্রার্থী ঘোষণা স্থগিত রাখছে কংগ্রেস। সোমবার সে কথা জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক গুলাম মীর। ঘটনাচক্রে, আজই ঘাটালের প্রার্থীর ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে। সেই সময়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিধান ভবনে ছিলেন গুলাম আহমেদ মীর।

উল্লেখ্য, ঘাটালে আচমকা কংগ্রেসের তরফে প্রার্থী ঘোষণা করতেই কিছুটা অসন্তোষ তৈরি হয়েছিল বাম শিবিরের অন্দরে। শুধু তাই নয়, প্রার্থীকে নিয়ে অসন্তোষ ছিল কংগ্রেসের একাংশের মধ্যেও। ঘাটালের প্রার্থী হিসেবে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যেই আজ বিধান ভবনে বিক্ষোভ, বেশ অস্বস্তিতে ফেলেছিল প্রদেশ কংগ্রেস শিবিরকে। এমন অবস্থায় ঘাটালের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, ঘাটালের আসনটি থেকে বামফ্রন্টের অন্যতম শরিক দল সিপিআই প্রতিদ্বন্দ্বিতা করার পথে এগোচ্ছে। ঠিক সেখানেই গতকাল প্রার্থী ঘোষণা করে দেয় কংগ্রেসের দিল্লির নেতৃত্ব। বাংলার মোট তিনটি আসনে গতকাল প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। বনগাঁ, উলুবেড়িয়া ও ঘাটাল। তার মধ্যে ঘাটালের থেকে প্রার্থী করা হয়েছিল পাপিয়াকে। আর এই নিয়েই অসন্তোষ কংগ্রেসের একাংশের। ঘাটালের প্রার্থীর কিছুদিনে আগে পর্যন্তও পদ্ম শিবিরের সঙ্গে ওঠাবসা ছিল বলে নালিশ বিক্ষুব্ধদের। এমন অবস্থায় এবার ঘাটালের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত থেকে আপাতত পিছিয়ে এল কংগ্রেস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *