Anthony Andrews Questions IWL’s Contribution to Indian Women’s National Team
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামীকাল থেকেই ইন্ডিয়ান উইমেন্স লিগের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল মহিলা দল। কল্যাণী স্টেডিয়ামে সন্ধ্যায় তারা লড়াই করতে নামবে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামীকাল থেকেই ইন্ডিয়ান উইমেন্স লিগের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল মহিলা দল। কল্যাণী স্টেডিয়ামে সন্ধ্যায় তারা লড়াই করতে নামবে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে। এখন সেদিকেই নজর থাকবে গতবারের খেতাব জয়ীদের। এবার ও সেই ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ থাকবে অ্যান্থনি অ্যান্ড্রুজের (Anthony Andrews) মেয়েদের। উল্লেখ্য, এবারের এই মরসুমের প্রথম থেকেই দুরন্ত ছন্দে রয়েছে মশাল গার্লস। এবারের এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্ৰুপ পর্বে যথেষ্ট প্রভাবশালী ফুটবল খেলেছে মশাল ব্রিগেড। যারফলে এবার দল স্থান করে নিয়েছে নক আউটে।
সেই আত্মবিশ্বাস নিয়েই এবার দেশের প্রথম ডিভিশন লিগে ভালো পারফরম্যান্স করার চ্যালেঞ্জ সকলের। তার আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লাল-হলুদ কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। এই টুর্নামেন্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘ ইস্টবেঙ্গল মানে সর্বদাই চ্যালেঞ্জ। অনেক অনেক প্রত্যাশা। তাছাড়া আমি একজন কোচ হিসেবে আমি জিততে ভালোবাসি। আমি ট্রফি জিততে পছন্দ করি। আমি ট্রফি জয় করার জন্য মুখিয়ে থাকি। আমাদের এই ছন্দটা ধরে রাখতে হবে। এই মরসুমটা আমাদের খেতাব ধরে রাখার। আমি ম্যাচের থেকে ও বেশি খেলোয়াড়দের ফিজিক্যাল ফিটনেস নিয়ে চিন্তা করছি। তবে আশা করি সব ভালোভাবেই সম্পন্ন হবে।’

পাশাপাশি জাতীয় দলের উন্নতির ক্ষেত্রে এই টুর্নামেন্টের গুরুত্ব নিয়ে বলতে গিয়ে নিজের মতামত জানান অ্যান্থনি। তিনি বলেন, ‘ আমার মতে এই লিগ জাতীয় দলের ক্ষেত্রে খুব একটা উপকারী নয়। এই নিয়ে নানা মত আসতে পারে। কিন্তু আমি মনে করি মাত্র ১৩-১৪ টা ম্যাচ খেলে কখনও বেটার প্লেয়ার পাওয়া সম্ভব নয়। তারপর সুযোগ পাওয়ার বিষয় রয়েছে। তারপর ভালো ও খারাপ খেলোয়াড়দের কথা উঠে আসতে থাকে। আমার মতে খেলোয়াড়দের সেরাটা দেওয়ার সুযোগ দিতে হবে। পর্যাপ্ত গেম টাইম, সঠিক পরিবেশ পাওয়া সম্ভব হলে সেটা জাতীয় দলের জন্য উপকারী।’
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.