Abhishek Banerjee: জায়গা পুরো খালি, তুলে নেওয়া হল লোহার গেট, একদম সকালে অভিষেকের বাড়ির সামনে বুলডোজার | Bulldozer come infront abhishek banerjee's house - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: জায়গা পুরো খালি, তুলে নেওয়া হল লোহার গেট, একদম সকালে অভিষেকের বাড়ির সামনে বুলডোজার | Bulldozer come infront abhishek banerjee’s house

Spread the love

বুলডোজার হাজির অভিষেকের বাড়ির সামনেImage Credit: Tv9 Bangla

কলকাতা: সাত-সকালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার। ভেঙে ফেলা হল কালীঘাটের বাড়ির সামনে অস্থায়ী ছাউনি। কালীঘাট রোডে ফুটপাথ দখল করে শেড তৈরির অভিযোগ। বেআইনি ভাবে রাস্তা দখল করে রাখা ছাউনি খুলতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুরসভার অভিযান।

ছাউনি খোলার কাজ শুরু হয় গতকাল থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে জেড প্লাস নিরাপত্তা পেতেন। সেইসময় নিরাপত্তারক্ষীদের থাকার জন্য ওই অস্থায়ী নির্মাণ করা হয়েছিল। এখন প্রয়োজন ফুরিয়েছে বলেই সেটা সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

দাবি ছিল এই ছাউনিটি ‘ডায়রেক্টর অফ সিকিউরিটির’ তরফে দাবি করা হয়েছিল। এখানে পুলিশ, নিরাপত্তারক্ষী সহ অভিষেকের অনুগামীরা এসে বসতেন একটা সময়। কখনও আবার কেক কেটে জন্মদিন পালন করা হত রাস্তা অবরুদ্ধ করে, দাবি পটুয়া পাড়ার বাসিন্দাদের। সেই জায়গা সম্পূর্ণ খালি। দ্রুত কলকাতা পুরসভার কর্মীরা ছাউনি ভেঙে আবর্জনা পরিষ্কার করে নিয়ে চলে গিয়েছেন। এরপর একের পর এক পুরসভারল গাড়ি এসে দাঁড়ায়, আবর্জনা তুলে নিয়ে যাওয়া হয়। গ্যাস কাটার দিয়ে কাটা হয়। খুলে ফেলা হল বাতিস্তম্ভ। যদিও, এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এ প্রসঙ্গে মমতা তৃণমূলের মুখপত্র বৈশ্বানর বলেন, “আক্রোশ থেকে করছে। আমরাই খুলে দিয়েছি গেটটাকে। এই নিয়ে কথা হওয়ায় সেটা সরিয়েও দিয়েছি। আর অভিষেক তো সাংসদ। ওঁর তো নিরাপত্তার একটা ব্যাপার আছে। মানুষ বিচার করবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *