খাড়গের দীপাবলি মন্তব্যে বিতর্ক
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দীপাবলি উৎসবকে ‘খুশির ইদ’ বলতেই তুঙ্গে উঠেছে তরজা। রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে খাড়গে বলেন, ‘দীপাবলি হলো খুশির উৎসব, যা মানুষকে একে অপরের কাছাকাছি আনে। খুশির ইদের মতোই।’ তাঁর এই মন্তব্যকে পত্রপাথ ‘সনাতন-বিরোধী’ বলে আক্রমণ করে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারির তোপ, দীপাবলির মতো পবিত্র দিনেও কংগ্রেস তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতি করছে।