হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, ফেসবুক লাইভ করে আত্মঘাতী ঝাড়খণ্ডের আদিবাসী নেত্রী
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নিশা কুমারী ভগত। শুক্রবার রাঁচির বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাঁচি শহরের পুলিশের সুপার পরশ রানা (Paras Rana)। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, সোশ্যাল মিডিয়া লাইভ করার পরেই আত্মহত্যা করেছেন নিশা কুমারী। তবে কেন তিনি এই চরম পদক্ষেপ করেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন রাঁচির পুলিশ সুপার।