‘আমি নির্বাচক হলে...’, কলকাতায় এসে কোহলি-রোহিতের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা হরভজনের - 24 Ghanta Bangla News
Home

‘আমি নির্বাচক হলে…’, কলকাতায় এসে কোহলি-রোহিতের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা হরভজনের

Spread the love

হরভজনের দাবি, ‘আমি যদি নির্বাচক হতাম, তা হলে অবশ্যই এই দুই ক্রিকেটারকে দলে রাখতাম। ওদের অভিজ্ঞতার অনেক দাম রয়েছে। ব্যাটসম্যান হিসেবে, ফিল্ডার হিসেবে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতার দিক থেকেও ওরা খুব ভালো। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কী অসাধারণ ফিল্ডিং করল! তা থেকেই বোঝা যায়, ওরা এখনও কতটা ফিট। ফিটনেস যখন রয়েছে, তখন ওদের নিয়ে সমস্যা কোথায়? ২০২৭ সালের বিশ্বকাপে ওদের দলে রাখা অবশ্যই উচিত। আর সেই অবস্থানটা ওদের কাছে স্পষ্ট করা হোক।’

ফিটনেস নিয়ে প্রশ্ন তোলার কারণ দেখছেন না হরভজন

বিরাট ও রোহিতের বয়স নিয়ে আলোচনা নতুন নয়। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের সময় দু’জনের বয়সই চল্লিশের কাছাকাছি পৌঁছে যাবে। ফলে সেই সময় তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো ফিট থাকবেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে হরভজনের যুক্তি, বয়স বাড়লেই কোনও ক্রিকেটারের পারফরম্যান্স বা ফিটনেস কমে যায়, এমন ধারণা ঠিক নয়। মাঠে তাঁদের পারফরম্যান্সই শেষ কথা হওয়া উচিত।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক ম্যাচে বিরাট ও রোহিতের ফিল্ডিংয়ের উদাহরণ টেনে তিনি বোঝাতে চেয়েছেন, এখনও যথেষ্ট পরিশ্রম করার ক্ষমতা রয়েছে দুই তারকার। তাঁর মতে, বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি দলের শক্তি বাড়ায়। বিশেষ করে চাপের মুহূর্তে ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং সতীর্থদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বিরাট ও রোহিতের মতো ক্রিকেটারদের বিকল্প পাওয়া কঠিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *