তবে, ট্রেনের সময়ের ক্ষেত্রে এই নিয়ম ব্যবহার হয়ে আসছে প্রায় ১৯ শতক থেকে। সারা বিশ্বে যখন রেলপথ তৈরি হচ্ছিল, তখন তা তৈরির সময়ে বিভিন্ন শহরে স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য ছিল। আর আধুনিক ঘড়িও ছিল না। সে সময়ে সাধারণত সূর্যের অবস্থান দেখে সময় নির্ধারণ করা হতো।