ময়নাগুড়িতে এবার পুরীর জগন্নাথ ধাম - 24 Ghanta Bangla News
Home

ময়নাগুড়িতে এবার পুরীর জগন্নাথ ধাম

Spread the love

এই সময়, ময়নাগুড়ি: পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি দর্শনার্থীদের নজর কাড়তে চলেছে ময়নাগুড়ির হাসপাতাল পাড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। সঙ্গে থাকছে ঝলমলে আলোকসজ্জা। ময়নাগুড়ির বিগ বাজেটের কালীপুজোগুলির মধ্যে এই ক্লাবের পুজো অন্যতম। প্রতিবছর নজরকাড়া মণ্ডপ তৈরি করে শহরে চর্চায় থাকে এই ক্লাব।

এ বার ৩৬তম বর্ষে তাদের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলেই আশাবাদী পুজো কমিটি। ক্লাবের তরফে জানানো হয়েছে, কোচবিহারের নিশিগঞ্জের ১২ জন শিল্পী মণ্ডপ তৈরি করছেন। গাই, ফাইবার, কাঠ, বাঁশ-সহ নানা জিনিস দিয়ে । ময়নাগুড়ি গুড়ি গ্রামীন হাসপাতালের মূল গোটের উল্টোদিকে তৈরি হচ্ছে মণ্ডপ। প্রতিমা গড়ছেন স্থানীয় মৃৎশিল্পী কুণাল পাল। এ বছর পুজো কমিটির সভাপতি এবং সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে তমাল সাহা এবং মহম্মদ জিন্নাত।

পুজো কমিটির সদস্যদের মধ্যে দীপক সাহা, মনীষ রায়, রাজ চৌধুরী, বিমানজিৎ বড়ুয়া, বাবাই মিত্র, রাজা মিত্র, সত্যজিৎ মাহাত, রনি দাস, মজ্জম আলি জানান, আগে সিনিয়রদের কাঁধেই পুজোর সব দায়িত্ব ছিল। এখন পাড়ার তরুণরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পুজোয় ভোগ বিতরণের পাশাপাশি দুঃস্থদের মধ্যে বস্ত্রবিতরণ-সহ নানা কর্মসূচি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *