পিএইচডি-তে সংরক্ষিত সিটে নতুন আবেদন নয়
২০২৫-এর পিএইচডি কোর্সের সংরক্ষিত আসনে নতুন করে আবেদন চেয়ে গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জারি করা বিজ্ঞপ্তি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে সিঙ্গল বেঞ্চের ২৪ সেপ্টেম্বরের নির্দেশও বাতিল করা হয়েছে। মামলাকারী ঋতুপর্ণা চৌধুরীর দাবি ছিল, প্রথম দফার কাউন্সেলিংয়ে ইডব্লিউএস আসন ফাঁকা থাকায় সাধারণ মেধাতালিকায় সপ্তম স্থানাধিকারী হিসেবে তাঁর প্রার্থিপদ বিবেচনা করা হোক।