Baruipur: ব্যাঙ্গালোর জুয়েলার্স! ফেসবুকে রিলস দেখে আড়াই গ্রাম সোনা কেনেন হুগলির যুবক! বাড়িতে গয়নাটা নিয়ে ঢুকতেই যা হল পরিবারে ... | Baruipur Jewellery Shop Accused of Gold Fraud, Complaint Filed Against Bangalore Jewellers - 24 Ghanta Bangla News
Home

Baruipur: ব্যাঙ্গালোর জুয়েলার্স! ফেসবুকে রিলস দেখে আড়াই গ্রাম সোনা কেনেন হুগলির যুবক! বাড়িতে গয়নাটা নিয়ে ঢুকতেই যা হল পরিবারে … | Baruipur Jewellery Shop Accused of Gold Fraud, Complaint Filed Against Bangalore Jewellers

Spread the love

দক্ষিণ ২৪ পরগনা: রিলস থেকে ইনস্টাগ্রাম খুবই পপুলার। ফেসবুকে রিলস দেখেই ভিড় জমত দোকানে। এই বাজারেও এত কম দামে সোনা! সবাই হু হু করে ভিড় জমাচ্ছিলেন দোকানে। সোনাও বিকোচ্ছে, রিলসের ভিউ বাড়ছে। সেই দেখে আরও ভিড় বাড়ছে। কিন্তু সেই দোকানে সোনায় জালিয়াতির অভিযোগ। বারুইপুরের ব্যাঙ্গালোর জুয়েলার্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বারুইপুর থানায় অভিযোগ দায়ের।

সোনা কেনার পর ওজন ও বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন। বারুইপুরের ব্যাঙ্গালোর জুয়েলার্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন হুগলির খানাকুলের এক ব্যক্তি। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে বারুইপুরের ব্যাঙ্গালোর জুয়েলার্স থেকে সোনা কেনেন ওই ব্যক্তি। তাঁর দাবি, বিলে সোনার ওজন উল্লেখ ছিল ২.৫৫০ গ্রাম। কিন্তু সোনার গুণমান নিয়ে সন্দেহ হওয়ায় বাইরে গিয়ে সেটি গলিয়ে পরীক্ষা করান তিনি। অভিযোগ,সোনা গলানোর পর মাত্র ১.১৪০ গ্রাম সোনা পান তিনি। এছাড়াও, বিলে হলমার্ক চার্জ নেওয়া হলেও গয়নায় হলমার্কের স্ট্যাম্প ছিল না বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি।

তাঁর আরও দাবি, ২২ ক্যারেট সোনা বলে বিক্রি করা হলেও সেটি ২২ ক্যারেটের ছিল না। এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার রাতে বারুইপুর থানার পুলিশ ব্যাঙ্গালোর জুয়েলার্সে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। যদিও এ ব্যাপারে ব্যাঙ্গালোর জুয়েলার্সের মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।তদন্তের ফল সামনে এলেই স্পষ্ট হবে সোনা কেনাবেচার ক্ষেত্রে আদৌ কোনও অনিয়ম হয়েছিল কি না। ক্রেতা বলেন, “দীর্ঘদিন ধরেই তো ওরা এভাবে বিজ্ঞাপন দিয়ে আসছে। আর এইভাবেই প্রতারণা করছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। বাড়ির লোকের দেখেই সন্দেহ হয়। সোনা কিনে বাড়িতে অশান্তি শুরু হয়ে যায়। পরে সন্দেহ মেটাতে সোনা নিয়ে যায়, সোনা গলিয়ে দেখি এই অবস্থা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *