সিঙ্গুরে কি গাড়ি কারখানাই
রাজ্যের ক্ষমতা থেকে বাম বিদায়ের পরে সিঙ্গুরের জমি চাষিদের ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। সেখানে একাধিক পরিকল্পনার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শোনালেও কাজের কাজ কিছু হয়নি। সেই জমি চাষযোগ্য যেমন হয়নি, তেমনই শিল্পও হয়নি। তবে রাজ্যের বর্তমান বিজেপি সরকার সিঙ্গুরে ন্যানো কারখানার জন্য সেই সময়ে অধিগৃহীত জমিতে ফের গাড়ি শিল্পেরই আশ্বাস দিল। বৃহস্পতিবার রাজ্যের নয়া শিল্পনীতি প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ওই জমিতে আমরা কিছু একটা করবই।’