দিল্লি থেকে সরল ভারত-শ্রীলঙ্কা ম্যাচ, কোথায় হবে খেলা?
দিল্লি থেকে সরিয়ে দেওয়া হলো ভারত-শ্রীলঙ্কা ODI সিরিজ়ের প্রথম ম্যাচ। ১৩ ডিসেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার কারণে সমস্যা এবং স্টেডিয়ামে সংস্কারের কাজ চলায় এই সিদ্ধান্ত নিয়েছে BCCI। দিল্লির বায়ুদূষণের পরিস্থিতিও ম্যাচ সরানোর অন্যতম কারণ। ম্যাচ অন্যত্র সরানোর আবেদন জানিয়েছিল দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA)। BCCI-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১৩ ডিসেম্বর বিশাখাপত্তনমের ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ।