সন্তানের আত্মবিশ্বাস কমায় মা-বাবার এই ৭ ভুল
ভুল করলেই অতিরিক্ত বকাঝকা
শিশুরা ভুলের মাধ্যমেই নতুন কিছু শেখে। কিন্তু প্রতিটি ভুলের জন্য বারবার বকাঝকা করলে তারা নতুন কিছু চেষ্টা করতেও ভয় পায়। ব্যর্থ হওয়ার আশঙ্কায় ধীরে ধীরে উদ্যোগ নেওয়ার আগ্রহও হারিয়ে ফেলতে পারে।
সন্তানের অনুভূতিকে গুরুত্ব না দেওয়া
সন্তান দুঃখ পেলে বা ভয় পেলে তাকে ‘এতটুকু ব্যাপারে কাঁদছ কেন’ বলা উচিত নয়। এতে সে মনে করতে পারে, তার অনুভূতির কোনও মূল্য নেই। ফলে নিজের সমস্যা বা আবেগ প্রকাশ করতে দ্বিধা তৈরি হয়।
সব কাজ নিজেরাই করে দেওয়া
সন্তানের স্কুলব্যাগ গোছানো, পোশাক বেছে দেওয়া কিংবা প্রতিটি সিদ্ধান্ত বাবা-মা নিয়ে নিলে সে সাবলম্বী হওয়ার সুযোগ পায় না। নিজের দক্ষতার উপর বিশ্বাসও তৈরি হয় না।
শুধু খামতির দিকে নজর দেওয়া
সন্তান ভালো কিছু করলেও শুধু তার ভুল বা সীমাবদ্ধতা নিয়ে কথা বললে সে নিজের পরিশ্রমের স্বীকৃতি পায় না। ছোট ছোট সাফল্যের প্রশংসা তাকে আরও ভালো করতে উৎসাহিত করে। তাই খামতি নয়, ছোট ছোট সাফল্যকে উদযাপন করুন।
নিজের পছন্দ সন্তানের উপর চাপিয়ে দেওয়া
পড়াশোনা থেকে শখ—সব ক্ষেত্রেই সন্তানের মতামত উপেক্ষা করে বাবা-মা নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিলে তার নিজস্ব পছন্দ ও বিচারবোধ বিকশিত হওয়ার সুযোগ কমে যায়। নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাসও দুর্বল হয়ে পড়তে পারে।