পূর্ব মেদিনীপুরের ৬.৮২ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ১ হাজার টাকা
নিজস্ব সংবাদদাতা, তমলুক: প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের (PM Kisan) উপভোক্তাদের জন্য রাজ্য সরকারের ঘোষিত অতিরিক্ত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হল পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার জেলার…
নিজস্ব সংবাদদাতা, তমলুক: প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের (PM Kisan) উপভোক্তাদের জন্য রাজ্য সরকারের ঘোষিত অতিরিক্ত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হল পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার জেলার ৬ লক্ষ ৮২ হাজার ৫৪১ জন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের আওতায় টাকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণামতো, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাওয়া কৃষকদের অতিরিক্ত ১ হাজার টাকা করে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
এদিন নিমতৌড়ির জেলা প্রশাসন ভবনে আনুষ্ঠানিকভাবে ২১ জন উপভোক্তার হাতে প্রকল্পের আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) তানিয়া পারভিন, জেলা কৃষি আধিকারিক সুকান্ত সাহারায়-সহ কৃষি দফতরের অন্যান্য আধিকারিকরা।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রশাসন
শুধু আর্থিক সহায়তা প্রদানই নয়, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয় এদিনের অনুষ্ঠানে। ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সর্ষে ও খেসারির বীজের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেওয়া হয়। এর মাধ্যমে দুর্যোগের ক্ষতি সামলে কৃষিকাজে ফেরার ক্ষেত্রে তাঁদের সহায়তা করার চেষ্টা করছে প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের উপভোক্তাদের অতিরিক্ত ১ হাজার টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণার ভিত্তিতেই বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের বিপুল সংখ্যক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানো হল।
Essential Business Intelligence, Sharp Market Insights, Practical Personal Finance Advice, Daily Fuel, Gold and Silver Prices and Latest Stories – On Kolkata24x7 Business