বীরভূমে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার
বীরভূমের মুরারই থানার বড়ুয়া গোপালপুরে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ ও এসটিএফ। বৃহস্পতিবার এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ১১৫০টি জিলেটিন স্টিক এবং ৯৮৯টি ডিটোনেটর।সঙ্গে মিলেছে ৯,৯০০ মিটার ডিটোনেটিং কর্ড। ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশ ও এসটিএফের ভূমিকা নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাথর খাদানের জন্য, না অন্য কোনও কারণে এই বিস্ফোরক জমা করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।