গোল করে ও রক্ষে নেই, ভারতের কাছে হারের ছন্দ ধরে রাখল পাকিস্তান

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের ধারা অব্যাহত রাখল ব্লু-টাইগার্স (India Vs Pakistan)। আজ দুপুরে বাংলাদেশের ঢাকা স্টেডিয়ামে সাফের প্রথম ম্যাচে নেমেছিল ভারতীয় ফুটবল দল। যেখানে তাদের…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের ধারা অব্যাহত রাখল ব্লু-টাইগার্স (India Vs Pakistan)। আজ দুপুরে বাংলাদেশের ঢাকা স্টেডিয়ামে সাফের প্রথম ম্যাচে নেমেছিল ভারতীয় ফুটবল দল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল পাকিস্তান। ক্রিকেট হোক কিংবা ফুটবল, প্রতিপক্ষ পাকিস্তান হলে উত্তেজনার পারদ থাকে গগনচুম্বী। যারফলে টুর্নামেন্টের এই সূচি আসার পর থেকেই এই ম্যাচের দিকে বিশেষ নজর ছিল সকলের। সেখানে ও এবার বাজিমাত করল ভারতীয় ফুটবল দল। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল নৌসাদ মুসার ছেলেরা। ভারতীয় দলের হয়ে জোড়া গোল করেন সুহেল আহমেদ ভাট। এছাড়াও একটি গোল করে যান মাংলেনথাং কিপগেন।
পাকিস্তানের হয়ে গোল করেন যথাক্রমে আদিল নবি এবং আলমগীর আলি খান। ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় পাকিস্তান দুইটি গোল করলেও ম্যাচে ফেরার জন্য সেটা যথেষ্ট ছিল না। যারফলে ভারতের কাছে পরাজিত হওয়ার ট্রাডিশন ধরে রাখল পাকিস্তান ফুটবল দল। এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল ভারতীয় খেলোয়াড়দের।তারপর প্রথম কোয়ার্টারের শেষ লগ্নে অর্থাৎ প্রায় ১৩ মিনিটের মাথায় সুহেল আহমেদ ভাটের করা গোলে এগিয়ে গিয়েছিল ভারতীয় ফুটবল দল। তারপর ঠিক মিনিট ছয়েকের মধ্যেই চলে এসেছিল দ্বিতীয় গোল। ভারতীয় দলের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করে যান সুহেল। তারপর থেকেই যথেষ্ট রক্ষণাত্মক ফুটবল খেলতে দেখা গিয়েছিল প্রতিপক্ষ পাকিস্তান দলকে।
তবে সুযোগ বুঝে ব্যবধান বাড়াতে অসুবিধা হয়নি ভারতের।প্রায় ৩১ মিনিটের মাথায় মংলেন্থাং কিপগেনের দৌলতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্লু-টাইগার্স। প্রথমার্ধের পঁয়তাল্লিশ মিনিটের পর অতিরিক্ত সময়ের মধ্যে ও একাধিকবার হ্যাটট্রিক করার সুযোগ এসেছিল সুহেলের কাছে। কিন্তু বল গোলে রাখা সম্ভব হয়নি। যারফলে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ব্লু-টাইগার্স। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় থেকেই সংঘবদ্ধ ফুটবলের মধ্য দিয়ে বারংবার আক্রমণে উঠে আসার চেষ্টা করতে দেখা গিয়েছিল প্রতিপক্ষ ফুটবল দলকে। কিন্তু গোলের মুখ খোলা সহজ ছিল না কিছুতেই।
তবে নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত তিন গোলের ব্যবধানে ভারতীয় দল এগিয়ে থাকলেও ৯১ মিনিটের মাথায় পাকিস্তানের হয়ে প্রথম গোল করে যান আদিল। তারপর পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ৯৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে যান আলমগীর। যা কিছুটা হলেও চাপে ফেলে ছিল সকলকে। তবে ম্যাচে ফেরার আর সুযোগ ছিল না পাক দলের কাছে।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.