প্রকাশিত WBCS ২০২৪ প্রিলিমিনারির ফল, মেইনে উত্তীর্ণ ৩,৮৪২ জন - 24 Ghanta Bangla News
Home

প্রকাশিত WBCS ২০২৪ প্রিলিমিনারির ফল, মেইনে উত্তীর্ণ ৩,৮৪২ জন

Spread the love


কলকাতা: অপেক্ষার অবসান। প্রকাশিত হল WBCS ২০২৪ প্রিলিমিনারি পরীক্ষার ফল। বৃহস্পতিবার, ৫ নভেম্বর ফল ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। কমিশনের প্রকাশিত তালিকায় জায়গা…

কলকাতা: অপেক্ষার অবসান। প্রকাশিত হল WBCS ২০২৪ প্রিলিমিনারি পরীক্ষার ফল। বৃহস্পতিবার, ৫ নভেম্বর ফল ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। কমিশনের প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন ৩,৮৪২ জন পরীক্ষার্থী। তাঁরা পরবর্তী ধাপ অর্থাৎ মেইন পরীক্ষায় বসার জন্য অস্থায়ীভাবে যোগ্য বিবেচিত হয়েছেন।

WBPSC-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, WBCS (Exe.) Etc. Preliminary Examination, 2024-এর ফল প্রকাশ করা হয়েছে বিজ্ঞাপন নম্বর ০৮/২০২৪-এর অধীনে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের রোল নম্বরের সম্পূর্ণ তালিকা কমিশনের প্রকাশিত ফলের PDF-এ রয়েছে। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর মিলিয়ে দেখে নিতে পারবেন তাঁরা পরবর্তী পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন কি না।

এ বার বিভাগভিত্তিক কাট-অফ নম্বরও প্রকাশ করেছে কমিশন। সাধারণ বা UR বিভাগের ক্ষেত্রে কাট-অফ হয়েছে ১২৮। EWS বিভাগের কাট-অফ ১০৬.৫ এবং OBC বিভাগের ক্ষেত্রে তা ১২১। SC বিভাগের জন্য কাট-অফ ১১২। ST বিভাগের ক্ষেত্রে এই নম্বর ৯৫.২৫। অন্যদিকে, PwBD-UR বিভাগের কাট-অফ ৮৯, PwBD-SC বিভাগের ৮৪ এবং MSP বিভাগের ক্ষেত্রে ১০৮.৫।

পরীক্ষার্থীরা WBPSC-এর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ফলের PDF থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। PDF খুলে রোল নম্বর খুঁজলেই জানা যাবে মেইন পরীক্ষার জন্য তাঁরা যোগ্য হয়েছেন কি না। কম্পিউটারে Ctrl+F ব্যবহার করেও দ্রুত রোল নম্বর খুঁজে নেওয়া সম্ভব।

তবে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়া মানেই চূড়ান্ত নিয়োগ নয়। এই পরীক্ষায় যোগ্য বিবেচিত প্রার্থীরা পরবর্তী লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবেন। পরবর্তী ধাপগুলির মূল্যায়নের পরই চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

নাশকতার ছক? কালীপুজোর আগে STF-এর অভিযানে উদ্ধার বিপুল বিস্ফোরক ও অস্ত্র ভাণ্ডার

দিঘার সৈকতে আর বসতে পারবেন না হকাররা, বড় সিদ্ধান্ত প্রশাসনের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *