মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের দখল, চাপে ট্রাম্প! ভারত-পাকিস্তানের কী প্রভাব?

ওয়াশিংটন: মার্কিন কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় বড় রাজনৈতিক ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাব পড়তে পারে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে…
ওয়াশিংটন: মার্কিন কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় বড় রাজনৈতিক ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাব পড়তে পারে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সামরিক ও ব্যবসায়িক সম্পর্কেও। ট্রাম্পের নীতি ও তাঁর ঘনিষ্ঠ মহলের ব্যবসায়িক লেনদেন খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা।
২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকবেন ট্রাম্প। তবে কংগ্রেসে বিরোধীদের শক্তি বাড়ায় আগামী দু’বছর নিজের কর্মসূচি বাস্তবায়নে বাধার মুখে পড়তে পারেন তিনি।
ভারতের বাণিজ্য চুক্তিতে কি সুবিধা?
মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পর আন্তর্জাতিক ক্ষেত্রে বড় সাফল্য পেতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চাইতে পারেন ট্রাম্প। অন্যদিকে, চিন ও ভিয়েতনামের তুলনায় অনুকূল শুল্কের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত চুক্তিতে রাজি নয় নয়াদিল্লি।
এই পরিস্থিতিতে কংগ্রেসে ডেমোক্র্যাটদের শক্তি বৃদ্ধি ভারতের দর কষাকষির সুযোগ বাড়াতে পারে। যদিও প্রেসিডেন্ট হিসেবে শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পের হাতেই থাকছে। তবে তাঁর শুল্কনীতিতে মার্কিন ব্যবসায়ী ও ক্রেতাদের ক্ষতি হচ্ছে কি না, তা নিয়ে তদন্ত করতে পারে কংগ্রেস।
H-1B ভিসায় স্বস্তি মিলবে ভারতীয়দের?
দক্ষ বিদেশি কর্মীদের প্রবেশে কড়াকড়ি করেছে ট্রাম্প প্রশাসন। এইচ-১বি ভিসার জন্য এক লক্ষ ডলারের বিশেষ ফি এবং আবেদন যাচাইয়ে কঠোরতার জেরে সমস্যায় ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা। অনুমোদিত এই ভিসার প্রায় ৭৫ শতাংশই পান ভারতীয়রা। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এই নীতির সমালোচনা করেছেন। ফলে ভবিষ্যতে কিছুটা স্বস্তির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ভারতের মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়েও ডেমোক্র্যাটদের চাপ বাড়তে পারে।
পাকিস্তানের চুক্তি নিয়ে তদন্তের আশঙ্কা
ট্রাম্পের পরিবারের ক্রিপ্টো সংস্থা ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করেছে পাকিস্তান। এ ছাড়া ট্রাম্পের ছেলেদের ঘনিষ্ঠ সংস্থা পাওয়ারাসের সঙ্গে চালকবিহীন বিমান কেনার চুক্তি হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে ৫০ কোটি ডলারের সমঝোতা এবং নিউ ইয়র্কের রুজভেল্ট হোটেল সংস্কারের উদ্যোগও রয়েছে।
ট্রাম্পের পরিবারের ব্যবসা ও ঘনিষ্ঠদের লেনদেন নিয়ে ডেমোক্র্যাটরা তদন্ত শুরু করলে পাকিস্তানের এই চুক্তিগুলিও প্রশ্নের মুখে পড়তে পারে।
মার্কিন সেনেটে প্রথম মুসলিম সদস্য, মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে ইতিহাস গড়লেন আবদুল
মার্কিন ভোটে ভারতীয় বংশোদ্ভূতদের জয়, অরুণা-সুহাসের প্রত্যাবর্তন, নজির পিয়ার