টুলু মণ্ডলকে দেশে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের - 24 Ghanta Bangla News
Home

টুলু মণ্ডলকে দেশে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

পুলিশের দাবি, টুলু এখন দুবাইয়ে। ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই ২৩ মে দেশ ছাড়েন টুলু। ২৯ জুলাই তাঁর ঘনিষ্ঠর ডেরায় হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা ও সোনা পায় পুলিশ। তাতেই নাম জড়ায় টুলুর। জানা যায়, বেআইনি ভাবে পাথর পাচার করে, সরকারি কর ফাঁকি দিয়ে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়েছিলেন টুলু। তবে থেকেই টুলুকে খুঁজছে পুলিশ। তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।বুধবার তাঁকে দেশে ফেরার নির্দেশ দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট তাঁকে শর্তসাপেক্ষে সাময়িক রক্ষাকবচও দিয়েছে। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ৭ ডিসেম্বর পর্যন্ত টুলুর বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ (এ ক্ষেত্রে গ্রেপ্তার) করতে পারবে না পুলিশ। তবে কড়া ভাষায় আদালত জানিয়েছে, ১৭ নভেম্বরের মধ্যে টুলু কলকাতায় না পৌঁছলে আদালতের সামনে ‘সব’ রাস্তা খোলা থাকবে। উল্লেখ্য, মঙ্গলবারই সুপ্রিম কোর্টে এই রক্ষাকবচের আবেদন জানান টুলুর আইনজীবী মুকুল রোহতগি। আদালতে মুকুল বলেন, ‘আমি দেশে আসব, যেখানে হাজিরা দিতে বলবেন, হাজিরা দেবো। তার পরে আরও দু’তিন সপ্তাহের জন্য রক্ষাকবচ বহাল রাখা হোক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *