kali puja 2026 -রাস্তা আটকে অনুষ্ঠান করা যাবে না: দমকল - 24 Ghanta Bangla News
Home

kali puja 2026 -রাস্তা আটকে অনুষ্ঠান করা যাবে না: দমকল

Spread the love

এই সময়: কলকাতার জানবাজারের কালীপুজোয় রাস্তার পাশে স্টেজ করে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না বলে নির্দেশ দিয়েছে প্রশাসন।

মধ্য কলকাতার জানবাজার, শিয়ালদহ, আমহার্স্ট স্ট্রিট–সহ কয়েকটি কালীপুজোর মণ্ডপ বুধবার পরিদর্শনে যান রাজ্যের দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী, দমকলের ডিজি অনুজ শর্মা, কলকাতা পুলিশের সিপি অজয় নন্দ–সহ উচ্চপদস্থ আধিকারিকরা। প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার কালীপুজো হিসেবে পরিচিত জানবাজারের পুজোমণ্ডপ পরিদর্শন করে অনুজ বলেন, ‘আমরা এমন কোনও জায়গায় অনুষ্ঠান করতে দেব না, যেখানে ভিড় হবে এবং পথচারীদের যাতায়াত বন্ধ হয়ে যাবে। মণ্ডপের উচ্চতা নিয়েও আমরা অবজেকশন দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *