আবাস যোজনার বাড়ির টাকা নিয়ে বিবাদের জেরে শাশুড়িকে খুন, অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে - 24 Ghanta Bangla News
Home

আবাস যোজনার বাড়ির টাকা নিয়ে বিবাদের জেরে শাশুড়িকে খুন, অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

Spread the love

শাশুড়িকে খুনের অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে। আবাস যোজনার বাড়ির টাকা নিয়ে বিবাদের জেরে এই খুনের ঘটনা বলে জানিয়েছে পুলিশ। হাওড়ার জয়পুর থানার উত্তর ভাটোরায় ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিভা বেরা (৯২)। রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। বুধবার বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি খালের পাড় থেকে উদ্ধার হয় তাঁর দেহ। এর পরেই মৃতের বৌমাকে সন্দেহ করেন এলাকার লোকজন। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশের দাবি, জেরায় অসংলগ্ন কথা বলছিলেন মৃতের পুত্রবধূ। পরে পুলিশের জেরায় নিজের অপরাধ স্বীকার করেন তিনি। ওই খুনের ঘটনায় গ্রেপ্তার হয় তাঁকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার টাকা পাওয়া নিয়েই গোলমালের সূত্রপাত। এর জেরেই খুন করা হয় বলে অভিযোগ।

সূত্রের খবর, আবাস যোজনার বাড়ি এসেছিল বিভা বেরার নামে। অভিযোগ, বৌমা অনিমা বেরা ওই বাড়ি তাঁর নামে করে দেওয়ার জন্য শাশুড়িকে চাপ দিচ্ছিলেন। রাজি হচ্ছিলেন না শাশুড়ি। তা নিয়ে দিন কয়েক ধরেই তাঁদের মধ্যে বিবাদ চলছিল। শাশুড়ি মেরে ফেললেই ওই বাড়ি তাঁর নামে হয়ে যাবে এবং বাড়ির টাকাও তিনি পেয়ে যাবেন বলেও ভেবেছিলেন।

সেই কথা ভেবে শাশুড়িকে খুন করার পরিকল্পনা করে ফেলেন অনিমা। এই কাজে দুই প্রতিবেশীর সাহায্য নেন তিনি বলেও অভিযোগ। সেই পরিকল্পনা অনুযায়ী সোমবার শাশুড়িকে বাড়ি থেকে দূরে খালের ধারে নিয়ে যান অনিমা। সেখানেই খুন করে তাঁর দেহ ফেলে রাখেন তিনি। শাশুড়ি নিখোঁজ হয়ে গিয়েছেন বলেও এলাকায় রটিয়ে দেন অনিমা।

বিভার দুই ছেলেই কর্মসূত্রে কলকাতায় থাকেন। মা নিখোঁজ শুনে বাড়ি ফিরেছিলেন দু’জনেই। এই নিয়ে মঙ্গলবার ভাটোরা ফাঁড়িতে অভিযোগও জানান তাঁর ছোট ছেলে বাসুদেব বেরা।

হাওড়ার গ্রামীণ এলাকার পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অনিমাকে। সেই সঙ্গেই অনিমাকে সাহায্য করায় অভিযুক্ত দুই প্রতিবেশীকে আটক করে জিজ্ঞাসাবাদ করাও হচ্ছে। ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *