Bankura News | তুষার ঝড়ে নিখোঁজ ৫ বন্ধু, উৎকণ্ঠায় পরিবার
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে তুষারঝড়ের মধ্যে নিখোঁজ ৮ অভিযাত্রী। তাঁদের মধ্যে ৫ জনই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাসিন্দা। নিখোঁজদের মধ্যে রয়েছেন তাপস বাউরী, রতন ঘোষ, রিন্টু মণ্ডল, উদয় ঘোষ ও মনোজ খাওয়াস। গঙ্গোত্রী থেকে কেদারতাল যাওয়ার পথে প্রায় ৪ হাজার মিটার উচ্চতায় তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন তাঁরা। উদ্ধারকাজে নেমেছে উত্তরাখণ্ড প্রশাসন। হেলিকপ্টারের সাহায্যে হিমালয়ের দুর্গম এলাকায় লাগাতার তল্লাশি চালাচ্ছে SDRF। প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। অন্যদিকে, নিখোঁজ অভিযাত্রীদের পরিবারের উদ্বেগ ক্রমশ বাড়ছে।