Sreemoyee Chattoraj on Kanchan Mullik: ম্যাচিওর পুরুষ পছন্দ শ্রীময়ীর, কাঞ্চনকে প্রথমবার চুমু খেয়ে কেমন লেগেছিল? শ্রীময়ী বললেন 'দাগ কেটে...' | Kanchan mallick sreemoyee chattoraj podcast interveiw age gap and relationship - 24 Ghanta Bangla News
Home

Sreemoyee Chattoraj on Kanchan Mullik: ম্যাচিওর পুরুষ পছন্দ শ্রীময়ীর, কাঞ্চনকে প্রথমবার চুমু খেয়ে কেমন লেগেছিল? শ্রীময়ী বললেন ‘দাগ কেটে…’ | Kanchan mallick sreemoyee chattoraj podcast interveiw age gap and relationship

Spread the love

টলিউডের অন্যতম আলোচিত এবং চর্চিত জুটি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সোশাল মিডিয়ায় কদর্য ট্রোলিং থেকে শুরু করে ব্যক্তিগত জীবন— সবেতেই তাঁরা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি টিভি নাইন বাংলার পডকাস্ট ‘অপ্রকাশিত’তে নিজেদের সম্পর্কের সমীকরণ, বয়সের ব্যবধান, ট্রোলিং থেকে প্রথম চুমু, প্রথম যৌনতা নিয়ে খোলামেলা মেজাজে ধরা দিলেন শ্রীময়ী।

কাঞ্চন ও শ্রীময়ীর বয়সের ফারাক প্রায় পনেরো বছরের। তবে এই বয়সের ব্যবধান তাঁদের সম্পর্কে কোনও দিনই বাধা হয়ে দাঁড়ায়নি। এ প্রসঙ্গে শ্রীময়ী জানান, ছোটবেলা থেকেই তাঁর ঝোঁক বয়সে বড় ও পরিপক্ব পুরুষদের প্রতি। তিনি বলেন, “আমার জন্য বয়সটা একটা সংখ্যামাত্র। ছোটোবেলা থেকেই বয়সে বড় পুরুষদের প্রতি আমি আকর্ষণবোধ করি। সমবয়সীকে বিয়ে করলে যে ইগোর লড়াই শুরু হয়, তাতে সংসার চালানো খুব চাপের।” নিজের পরিবারের উদাহরণ টেনে তিনি জানান, তাঁর দিদা-দাদুর মধ্যেও বয়সের ভালোরকম ব্যবধান ছিল, কিন্তু তাঁদের বোঝাপড়া ছিল দারুণ। কাঞ্চনের সঙ্গে বর্তমান জীবন নিয়ে অভিনেত্রী বলেন, “আমরা ভালো আছি। এই বয়সেও কাঞ্চন দুটো সন্তানের বাবা হয়েছে, তাই বয়সটা এখানে মোটেই ম্যাটার করে না, অভিজ্ঞতা তো বাড়ছে!”

কীভাবে শুরু প্রেম?

জুটির প্রেমের সূচনা নিয়ে শ্রীময়ী জানান, তাঁরা কখনই লুকিয়ে আলাদা দেখা করতেন না। বন্ধুবান্ধবদের ভিড় এবং আড্ডার মাঝেই শুরু হয়েছিল তাঁদের সম্পর্কের গল্প। বিশেষ করে দুর্গাপুজোর দিনগুলোতে একসঙ্গে সময় কাটাতেন তাঁরা। তবে মজার ছলে অভিনেত্রী জানান, তাঁদের প্রথম দেখা হয়েছিল রাখি পূর্ণিমার দিনে, যদিও তিনি কাঞ্চনকে সেদিন রাখি বাঁধেননি। সেদিন একসঙ্গে একটি শুটিংও করেছিলেন তাঁরা।

দেখুন পডকাস্ট ‘অপ্রকাশিত’–

কাঞ্চনের সঙ্গে প্রথম চুমু এবং শারীরিক সম্পর্কের মতো ব্যক্তিগত বিষয় নিয়েও রাখঢাক রাখেননি শ্রীময়ী। পডকাস্টে তিনি জানান, একটি পুজোর রাতে কাঞ্চনকে তিনি প্রথম চুমু খেয়েছিলেন এবং সেই বিশেষ মুহূর্তটি তাঁর মনে গভীর ‘দাগ কেটে’ গিয়েছিল। একই সঙ্গে শ্রীময়ী স্পষ্ট জানান, তাঁর জীবনের প্রথম যৌন অভিজ্ঞতাও হয়েছিল কাঞ্চনের সঙ্গেই, তখন তাঁর বয়স ছিল মাত্র কুড়ি!

কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে তাঁদের। সমাজমাধ্যমে আজও তাঁদের নিয়ে নানা কটূক্তি করা হয়। এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে শ্রীময়ী বলেন, “যেভাবে আমাদের ট্রোলিং হয়, তাতে মনে হয় কাঞ্চন যেন তাঁর গোটা কেরিয়ারে ইন্ডাস্ট্রিকে শুধু তিনটে বউ আর তিনটে বাচ্চাই দিয়েছে!” নেটিজেনদের এই একপেশে সমালোচনা ও নেতিবাচক মন্তব্যকে পাত্তা না দিয়ে নিজের সংসার ও সন্তানকে নিয়েই যে তিনি বর্তমানে সুখী, তা বারবার স্পষ্ট করে দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *