Nita Ambani Brooch: বসানো দামি হীরে-জহরত, বানাতে লেগেছে ১০ বছর! নীতা অম্বানির পোশাকের এই ‘বাটারফ্লাই’ ব্রোচ তাক লাগাবে আপনাকেও | Nita Ambani’s Soaring Spirit Brooch Worth 1.8 Million Dollars Goes Viral
মুম্বই: নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য বরাবরই চর্চায় থাকেন অম্বানি পত্নী নীতা অম্বানি। এবার আবার ফের নজর কাড়লেন তিনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ও নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা নীতা অম্বানিকে দেখা গেল এক বিশেষ অনুষ্ঠানে। ‘দ্য লাইব্রেরি’ নামে একটি নতুন জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখানেই তাঁর সাজের অন্যতম আকর্ষণ ছিল একটি অসাধারণ ড্রাগনফ্লাই ব্রোচ। বিখ্যাত জুয়েলারি শিল্পী ওয়ালেস চ্যান এই ব্রোচটি বানিয়েছেন। তাঁর এই গয়নার নাম ‘সোয়ারিং স্পিরিট’। এটির আনুমানিক বাজারমূল্য ১.৫ থেকে ১.৮ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা।
কী এই ব্রোচ?
এটি বানাতে চ্যানের সময় লেগেছে প্রায় ১০ বছর। ২০১৭ সালে এটির কাজ শুরু হয়। এতে ব্যবহার করা হয়েছে ১৭ ৬৭ ক্যারেটের সাভোরাইট গার্নেট, বিভিন্ন রংয়ের হলুদ ও অন্যান্য ফ্যান্সি ডায়মন্ড, রুবি, পিঙ্ক স্যাফায়ার ও টাইটানিয়াম। অসাধারণ কারুকার্য ও মূল্যবান রত্নের সমন্বয়ে তৈরি এই গয়না। চ্যানের তৈরি এই বিশেষ ব্রোচের অনুপ্রেরণা আসলে একটি ড্রাগনফ্লাই বা ফড়িং। স্বপ্ন, স্বাধীনতা ও সম্ভাবনার প্রতীক হিসেবে পরিচিত এই পতঙ্গকে কেন্দ্র করে বানানো হয়েছে এই গয়নাটি। চয়নের দেওয়া তথ্য অনুযায়ী, এর ডানার নকশা তৈরি করা হয়েছে প্রাচীন গণনাযন্ত্রের আদলে।
এই গয়নার ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে চ্যান জানাচ্ছেন, ড্রাগনফ্লাই প্রতিটি ঝাপটায় যেন সময়ের হিসাব করে। আমরা তাদের কথা বা ভাষা বুঝতে পারি না ঠিকই, কিন্তু দেখি তারা পরিবেশকে বুঝতে পারে। এই ভাবনাকেই ব্রোচের নকশায় ফুটিয়ে তোলা হয়েছে। ড্রাগনফ্লাইটির শরীর তৈরিতে ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম। এই উপাদানের নমনীয়তার জন্য গয়নাটি পরিধানকারীর শরীরের নড়াচড়ার সঙ্গে মানিয়ে নেয়। এদিকে অনুষ্ঠানে নীতার পোশাকেও ছিল আভিজাত্যের ছোঁয়া। তিনি পরেছিলেন একটি স্টাইলিশ বেইজ প্যান্টস্যুট। পোশাকের ভিতর থেকে উঁকি দিচ্ছিল লেন্সের সূক্ষ্ম কারুকাজ। খোলা চুলে সফ্ট ওয়েভস ও নিজের ব্যক্তিগত হিরের গয়নাও পরেছিলেন নীতা। তবে সবকিছুর মুলে কিন্তু এই সোয়ারিং স্পিরিটের ব্রোচ।