বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে নিউ জ়িল্যান্ডের। অন্য দিকে, ব্রাজ়িল ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে লড়তে চাইবে ভারত। ক্রিস উডের মতো অভিজ্ঞ স্ট্রাইকারের বিরুদ্ধে ভারতীয় ডিফেন্স কতটা সফল হয়, সে দিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।