বাঁকুড়া থেকে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ পাঁচ, কী বললেন জেলাশাসক?
বাঁকুড়া থেকে উত্তরাখণ্ডের কেদারতালে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন ৫ যুবক। এ বিষয়ে বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাসগুপ্ত বলেন, ‘পাঁচ জন বাঁকুড়া থেকে কেদারতালে গিয়েছিলেন। ২৭ তারিখ পরিবারের সঙ্গে শেষ যোগাযোগ হয়। আমাদের সরকার উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগে করেছেন। SDRF নামিয়ে তল্লাশি চলছে। National Institute of Mountaineering থেকেও লোকজন নামিয়ে তল্লাশি চলছে। আশা করছি, তাড়াতাড়ি ওঁদের খুঁজে পাওয়া যাবে।’