অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব, উপড়ে পড়ল গাছ, ক্ষতিগ্রস্ত বাড়ি
অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে একাধিক এলাকায় দুর্যোগের পরিস্থিতি। ওঙ্গোলের কোঠাপাটনাম গ্রামে উত্তাল সমুদ্রের ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। ঝড়ের দাপটে উপড়ে পড়েছে গাছ। বাপটলার সূর্যালঙ্কা রোডের কাছে পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় গাছ উপড়ে পড়ার ঘটনাও সামনে এসেছে। অন্যদিকে, কৃষ্ণা জেলার মছলিপত্তনম শহরে লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।