ফ্লোরিডা ক্র্যাশের আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের
ককপিটের হাড়হিম করা শেষ অডিয়ো ও শেষ বার্তা
ফ্লাইটে দুর্ঘটনার মুহূর্তে ককপিটের একটি অভিয়ো বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই অডিয়োয় কো-পাইলট নাতালিয়ার আর্তনাদ রেকর্ড হয়েছে। মে-ডে সতর্কবার্তা দিয়ে তিনি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে জানিয়েছিলেন, বিমানটি অতিরিক্ত গতিতে এবং প্রতি মিনিটে ২০,০০০ ফুট নীচে নেমে যাচ্ছে। এর পর তিনি বলেন, ‘আমরা ৮,০০০ ফুট… মে ডে, মে ডে… আমরা মিনিটে ১০,০০০ ফুট নীচে নামছি।’ সেই সময়ে প্রধান পাইলট জেফ গ্রেগরিকে (৫৫) শেষ ভরসা হিসেবে খ্রিস্টধর্মীয় ‘লর্ডস প্রেয়ার’ পাঠ করতে শোনা গিয়েছে ককপিটের ওই অডিয়োয়। গ্রেগরি বলছিলেন, ‘ঈশ্বর, তোমার জয়জয়কার।’ আর নাতালিয়া তখন আতঙ্কে চিৎকার করে বলছিলেন, ‘আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি। সময় শেষ হয়ে গিয়েছে।’ এর পরই সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় অডিয়ো।