২ হাজার কেজির স্যালাডে বিশ্বরেকর্ড, ৫২ উপকরণে তৈরি খাবার
এ বার প্রশ্ন হলো, এত বড় স্যালাড তৈরি করা হলো কী দিয়ে? এর নাম ‘ফিয়ামব্রে’ (Fiambre)। এটি গুয়াতেমালার একটি ঐতিহ্যবাহী স্যালাড। এতে মাংস, বিভিন্ন ধরনের সসেজ, সিদ্ধ ডিম, ভুট্টা, ক্যাপসিকাম, লেটুস পাতা-সহ নানা উপকরণ ব্যবহার করা হয়। এর সঙ্গে মেশানো হয় বিশেষ ধরনের ড্রেসিং। সব উপকরণ একসঙ্গে মিশে তৈরি করে একেবারে অন্য রকম স্বাদ। অর্থাৎ, আমাদের পরিচিত শসা-টম্যাটোর স্যালাডের তুলনায় এই খাবার অনেক বেশি উপকরণসমৃদ্ধ।