নেটে ৩ ঘণ্টা কঠোর ট্রেনিং শুবমানের, প্র্যাকটিসে নামলেন না রোহিত-কোহলি - 24 Ghanta Bangla News
Home

নেটে ৩ ঘণ্টা কঠোর ট্রেনিং শুবমানের, প্র্যাকটিসে নামলেন না রোহিত-কোহলি

Spread the love

ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নজর কাড়লেন গিল

রবিবার ভারতীয় দলের অনুশীলনে যোগ দেননি শুবমান গিল। সোমবার সেই ঘাটতি পুষিয়ে নেন ভারতীয় অধিনায়ক। থ্রো-ডাউন দিয়ে অনুশীলন শুরু করেন তিনি। এর পরে স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলের সঙ্গে দীর্ঘক্ষণ ফিল্ডিং অনুশীলন করেন। ব্যাটিং শেষ করার পরে ফিল্ডিং ড্রিল চালিয়ে যান গিল। স্লিপ ও ক্লোজ়-ইন ক্যাচের পাশাপাশি বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে হাই ক্যাচ নেওয়ার অনুশীলনও করেন।

এর পাশাপাশি চোট নিয়েও সতর্ক থাকলেন গিল। ওয়ার্কলোডের কারণে মাঝে মাঝেই ঘাড়ের পেশিতে টান লাগে বা জড়তা বাড়ে তাঁর। তাই তিন ঘণ্টা অনুশীলনের মাঝে ঘাড়ে আলাদা করে মালিশও করান গিল। ODI ও টেস্ট সিরিজ়ের মাঝে যাতে চোট না পান, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছেন ভারত অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *