একের পর এক হুমকি, বুলেটপ্রুফ কাচের মধ্যে থেকেই ভক্তদের দেখা দিলেন অমিতাভ
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অমিতাভ বচ্চনের। এক দিকে, শরীরের কারণে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। অন্য দিকে, দিন কয়েক আগেই ইমেল-এ অমিতাভের বাংলো জলসায় বোমা মারার হুমকি দেওয়া হয়েছিল। যে কারণে গোটা মুম্বইজুড়ে হয়েছে হাই এলার্ট জারি। তবু সপ্তাহে একদিন ভক্তদের সঙ্গে দেখা করা বন্ধ করেননি অভিনেতা। তবে এ বার বুলেট প্রুফ কাচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন বিগ বি।
Amitabh Bachchan meets his fans every Sunday outside his bungalow, but after the firing incident involving Tiger Shroff, Big B seems to have become quite nervous.
Now, he is meeting his fans from inside a protective glass enclosure. pic.twitter.com/fmCbB7t1FE
— Amit Kumar Sindhi (@AMIT_GUJJU) November 1, 2026
নিজের বাংলোর বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করার এই নিয়ম নতুন নয় একেবারেই। হাত নেড়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিনেতা। গত দু’সপ্তাহ সেই নিয়মে অনেক বেশি কড়া ব্যবস্থাপনা নিতে দেখা গিয়েছে জলসায়। শুধু তাই নয়, অভিনেতা পুত্রকেও দেখা গিয়েছে বাবাকে আগলে রাখতে।
বোমা হামলার হুমকির পরে বুলেটপ্রুফ কাচের আড়ালে জনসমক্ষে এসেছেন অমিতাভ। সেখান থেকেই অনুরাগীদের দিকে হাত নেড়ে অভিবাদন জানালেন বিগ বি। অভিষেক বচ্চনকে দেখা গিয়েছে কড়া নজরদারিতে রাখতে বাবাকে। ভাইরাল অভিনেতার সেই ভিডিয়ো।
পরিস্থিতি সামলাতে সেখানে উপস্থিত ছিলেন মুম্বই পুলিশের কর্মীরা। ভিড় সামলাতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রসঙ্গত, মুম্বইয়ের বুকে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের পরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির তরফে মুম্বই পুলিশের কাছে ইমেল পাঠানো হয় বলে জানা গিয়েছে। যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যার ফলে অভিনেতার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।