Nadia news: অভিনব বুদ্ধি! আহত বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করে তাঁরই বাইক নিয়ে চম্পট | Injured biker admitted to hospital escaped with his bike nadia west bengal - 24 Ghanta Bangla News
Home

Nadia news: অভিনব বুদ্ধি! আহত বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করে তাঁরই বাইক নিয়ে চম্পট | Injured biker admitted to hospital escaped with his bike nadia west bengal

Spread the love

নদিয়া: মানবিকতার পরিচয় দিয়েছিলেন। সরল মনে তাদের বিশ্বাসও করেছিলেন। কিন্তু তার চরম মূল্য চোকাতে হল। বাইক চুরি করে নিয়ে পালালো দুই প্রতারক। প্রতারণার শিকার হলেন দুর্ঘটনায় আহত ব্যক্তি। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন দুই যুবক। অভিযোগ, এরপর ওষুধ কেনার অজুহাতে তাঁর মোটরবাইক নিয়ে চম্পট দেয় ওই দুই যুবক।

ঘটনাটি নদিয়ার শান্তিপুরের ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার। বাইকের মালিক তন্ময় বিশ্বাসের দাবি, কয়েকদিন আগে দুর্ঘটনায় আহত হওয়ার পর দুই যুবক তাঁকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওষুধ কেনার কথা বলে তাঁর কাছ থেকে বাইকটি নেন তাঁরা। কিন্তু বাইক নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।

বেশ কয়েকদিন অপেক্ষার পরও বাইকের কোনও সন্ধান না পেয়ে সোমবার শান্তিপুর থানায় অভিযোগ জানাতে যান তন্ময়। এখনও শরীরে দুর্ঘটনার আঘাতের চিহ্ন। পেশায় দিনমজুর তন্ময়ের কাছে বাইক হারানো যেন নতুন করে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। থানায় অভিযোগ জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্ত দুই যুবক ও চুরি যাওয়া বাইকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

তন্ময় বলেন, “আমি বলেছি যে আমি চলে যেতে পারব। কিন্তু শুনল না। আমায় পৌঁছে দিল। তারপর আমার বাইক নিয়ে চলে গেল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *