Breaking News Live: আজ কলকাতায় আসছেন নিতিন নবীন
আজ কলকাতায় আসছেন নিতিন নবীন
আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রকে বিঁধে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। তাদের কর্মসূচির পাল্টা জবাব দিতে মাঠে নেমেছে বিজেপি। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মিছিল করছেন বিজেপির শীর্ষনেতারা। সোমবার সেই মিছিলে যোগ দিতেই কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের উপকূলে ল্যান্ডফল ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র
বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। ক্রমশ শক্তি বাড়িয়ে ধীরে ধীরে তা এগোচ্ছে উপকূলের দিকে। মঙ্গলবার ভোরের দিকে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের কাছে পৌঁছনোর কথা ঘূর্ণিঝড়ের। যার জেরে অন্ধ্রপ্রদেশের উপকূলে ফের ঝড়ের তাণ্ডবের আশঙ্কা রয়েছে। তবে এর তেমন কোনও প্রভাব পশ্চিমবঙ্গের পড়ছে না। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে।