অজ়িদের হারিয়ে হংকং সিক্সেস চ্যাম্পিয়ন আফগানিস্তান - 24 Ghanta Bangla News
Home

অজ়িদের হারিয়ে হংকং সিক্সেস চ্যাম্পিয়ন আফগানিস্তান

Spread the love

হংকং সিক্সেসে নজির গড়ল আফগানিস্তান। রবিবার ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো তারা। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে অস্ট্রেলিয়া। ম্যাক্স ব্রায়ান্ট ১৪ বলে ৪৪ রান করেন। জবাবে মাত্র ৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় আফগানরা। ইমরান মীর ১৪ বলে ৫৩ রান করেন। ফারমানুল্লাহ সাফি ৭ বলে ২৬ এবং অধিনায়ক গুলবদিন নাইব ৬ বলে ১৭ রানের ইনিংসে জেতান দলকে। টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো আফগানিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *