অন্তর্বর্তী নির্দেশ দিল না কোর্ট, চলবে নিয়োগ
পর্ষদের আইনজীবী সুবীর সান্যালের বক্তব্য, বোর্ড নিজে ক্যাটিগরি বদলায়নি। সরকারের নির্দেশিকা মেনেই ওবিসিদের জেনারেল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিচারপতির পর্যবেক্ষণ — সংরক্ষিত শ্রেণির ভিত্তিতে প্রার্থীরা আবেদন করেছিলেন, সেই অধিকারকে গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করা জরুরি। তবে সব পক্ষের বক্তব্য না শুনে নির্দেশ দেয়নি হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে বিবাদী পক্ষকে হলফনামা এবং আবেদনকারীদের এক সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা জমার নির্দেশ দেন বিচারপতি।