‘যদি আপনি এই কাজ করেন…’, ঋতব্রতর পোস্টে নতুন করে জল্পনা
‘গণতান্ত্রিক তৃণমূলের’ তরফে এই পোস্টের কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। যদিও ‘গণতান্ত্রিক তৃণমূলে’ থাকা একাধিক বিধায়ক ও নেতার পর্যবেক্ষণ— ‘যাঁরা আমাদের শিবিরে এসেও দোলাচলে রয়েছেন, তাঁদের উদ্দেশে ঋতব্রত এই বার্তা দিয়েছেন।’ ঋতব্রতকে বিরোধী দলনেতা করার জন্য চিঠিতে স্বাক্ষর করা কয়েকজন জোড়াফুল বিধায়ক হালে বলতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের নেত্রী। মমতার সঙ্গেই তাঁরা রয়েছেন। হামিদুল রহমান, কাজল শেখ, মিনহাজ আফরিন আজ়াদের মতো বিধায়করা এই তালিকায় রয়েছেন।