ব্রাত্যর বিরুদ্ধে এবার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের, বেনজির সংঘাত – Bengali News | This time the order of judicial inquiry against Bratya Basu is the conflict of Governor C V Anand Bose, Benazir
ব্রাত্যর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালেরImage Credit source: TV9 Bangla
কলকাতা: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে। বৃহস্পতিবারই সুপারিশ জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু এখানেই শেষ নয়। রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তীব্র হল। শুক্রবার আরও কয়েক কদম এগিয়ে রাজ্যপাল রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি তদন্ত করবেন রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। রাজ্যপাল মনে করছেন, বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতিতে যুক্ত রয়েছেন শিক্ষামন্ত্রী। ক্যাম্পাসকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করারও অভিযোগ উঠেছে। কিন্তু ইতিমধ্যেই রাজ্যপালের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আদৌ কি রাজ্যপাল এই ধরনের নির্দেশ দিতে পারেন। সেক্ষেত্রে বলা হচ্ছে, রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। মন্ত্রিত্ব কার থাকবে, কার দায়িত্বে দফতর থাকবে, তা ঠিক করেন মুখ্যমন্ত্রী।
বিস্তারিত আসছে…