অনুষ্কার শরীর থেকে কী পেতে চান শাহরুখ? রাখঢাক না করেই দিলেন উত্তর - Bengali News | When shah rukh khan ask to take something from anushka sharma - 24 Ghanta Bangla News
Home

অনুষ্কার শরীর থেকে কী পেতে চান শাহরুখ? রাখঢাক না করেই দিলেন উত্তর – Bengali News | When shah rukh khan ask to take something from anushka sharma

Spread the love

বলিউড সুপারস্টার শাহরুখ খান। কেরিয়ারের শুরু থেকেই কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন তিনি। একের পর এক হিট ছবি ভাগ্য বদলে ছিল কিং খানের। হাতে ছিল না বিন্দুমাত্র টাকা, এক বুক স্বপ্ন নিয়ে মুম্বই নগরীতে পা রেখেছিলেন শাহরুখ খান। সেখান থেকে তিলে তিলে নিজেকে তৈরি করা, নিজের সাম্রাজ্য তৈরি করা, বিশাল-বিশাল পরিধি জুড়ে বর্তমানে একটা রাজত্ব। একের পর এক ছবি আজও ব্যবসা করে চলেছে কিন্তু শাহরুখ খানের নামে। সেই শাহরুখ খানের কাছে আজকে কী নেই? অর্থ গাড়ি বাড়ি সম্পত্তি সংসার আভিজাত্য জনপ্রিয়তা সব রয়েছে তাঁর। একটা সময় যে মানুষটা বলেছিলেন, ”ম্যায় বান যাউঁ সবসে বড়া,,,” গানের সেই কথাগুলোই যেন সত্যি হয়ে গিয়েছে শাহরুখ খানের জীবনে।

আজ সেই শাহরুখ খানের কী-ই বা চুরি করার থাকতে পারে? একটা রিয়্যালিটি শোয়ে রীতেশ দেশমুখ মজা করে এই প্রশ্ন করেছিলেন শাহরুখ খানকে। তিনি অনুষ্কা শর্মার সঙ্গে ছবির প্রচারে এসেছিলেন। আর সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় অনুষ্কা শর্মার থেকে যদি তিনি কিছু চুরি করতে চান, তবে সেটা কী? শাহরুখ খান হাসতে হাসতে বলেছিলেন ‘আমি চোর হতেই চাই না, আমি চুরি করতে আসিনি’। যদিও তারপর বেশ কিছুটা কথোপকথনের পর কিং খান একটু ভেবে উত্তর দেন ‘কয়েক ইঞ্চি উচ্চতা তিনি চুরি করে নিতে চান’। অনুষ্কার দেহ থেকে মাত্র কয়েক ইঞ্চি উচ্চতার জন্য তিনি মার খেয়ে যাচ্ছেন বলে দাবি করেন। ওইটুকু পেলি তিনি আরও বাজিমাত করতে পারতেন। শুনে হেসে লুটো পুটি খেতে দেখা যায় পাশে বসে থাকা অনুষ্কা শর্মাকে।

যদিও পাল্টে প্রশ্ন করা হয়েছিল অনুষ্কাকেও শাহরুখ খানের থেকে তিনি যদি কিছু চুরি করতে চান তবে সেটা কী? অনুষ্কা শর্মা হাসতে হাসতে বলেছিলেন কত কী আছে নিয়ে নেওয়ার, মতো যদি তাঁকে একটা নাম নিতে হয় তবে তিনি বলবেন মন্নত কিংবা শাহরুখ খানের ঘড়ির কালেকশন। শুনে হাসতে হাসতে কিং খান উত্তর দেন ভ্যানিটি ভ্যানটা যেন তিনি বাদ রাখেন তাহলে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি এবার থেকে থাকতে পারবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *