T20 World Cup 2024: আইপিএলের মাঝেই বিশ্বকাপের টিম ঘোষণা, ভাগ্যপরীক্ষা বিরাট কোহলির – Bengali News | Indian squad for t20 world cup 2024 likely to be selected in last week of april
T20 World Cup 2024: আইপিএলের মাঝেই বিশ্বকাপের টিম ঘোষণা, ভাগ্যপরীক্ষা বিরাট কোহলিরImage Credit source: X
কলকাতা: ক্রিকেট প্রেমীরা এখন মজে রয়েছেন বিনোদনে ভরপুর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে। দেশ-বিদেশের বহু ক্রিকেটারে ঠাসা এই জনপ্রিয় কোটিপতি লিগ। এ বারের আইপিএল শেষ হলেই রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। সংবাদসংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা হবে এপ্রিলের শেষ সপ্তাহে। ইতিমধ্যেই আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ১ মে টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া টিমগুলোকে তাদের স্কোয়াড জমা দিতে হবে।
এ বারের টি-২০ বিশ্বকাপে ২০টি দেশ অংশ নিচ্ছে। মোট ৫৫টি ম্যাচ হবে। আইপিএল শেষ হওয়ার আগেই হবে টি-২০ বিশ্বকাপের জন্য যেহেতু ভারতীয় টিম ঘোষণা হয়ে যাবে, তাই একঝাঁক ভারতীয় ক্রিকেটারদের সামনে এখন বড় পরীক্ষা।
বিস্তারিত আসছে…