Lok Sabha polls: জোটে কাঁটা পুরুলিয়া-কোচবিহার? বামেদের উপর চাপ বাড়াতেই পাল্টা চাল কংগ্রেসের? - Bengali News | Purulia Cochbehar constituencies stand in the way of Left Congress alliance in Lok Sabha polls, speculations are growing - 24 Ghanta Bangla News
Home

Lok Sabha polls: জোটে কাঁটা পুরুলিয়া-কোচবিহার? বামেদের উপর চাপ বাড়াতেই পাল্টা চাল কংগ্রেসের? – Bengali News | Purulia Cochbehar constituencies stand in the way of Left Congress alliance in Lok Sabha polls, speculations are growing

Spread the love

কলকাতা: বাম-কংগ্রেস জোটের জট যেন কেটেও কাটছে না। সূত্রের খবর, কোচবিহারে প্রার্থী দেওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কংগ্রেস কোচবিহারে প্রার্থী দেওয়ায় ক্ষুব্ধ বামেরা। আগেই কোচবিহারে প্রার্থী দিয়েছিল ফরওয়ার্ড ব্লক। কিন্তু, তারপরও প্রার্থী দিয়েছে কংগ্রেস। আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা না হলেও কোচবিহারই এখন আসন সমঝোতার পথে পথে বড় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

প্রসঙ্গত, বামেদের তরফে প্রথমে যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে কোচবিহার থেকে ফরওয়ার্ড ব্লকের টিকিট দেওয়া হয়েছে নিতীশ চন্দ্র রায়কে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু নিজে ঘোষণা করেছিলেন তাঁর নাম। সূত্রের খবর, কোচবিহারে প্রার্থী দেওয়া নিয়ে বামেদের সঙ্গে কংগ্রেসের কোনও আলোচনাই হয়নি। এরইমধ্যে হঠাৎ প্রেস রিলিজ করে পিয়া সাহা চৌধুরীকে কোচবিহারের টিকিট দেয় হাত শিবির। ইতিমধ্যেই তিনি মনোয়নও জমা দিয়েছেন বলে খবর। এই অবস্থায় জোটের কাঁটা তুলে ফেলার জন্য বিমান বসু বারবার অনুরোধ করলেও কংগ্রেসের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ করা হয়নি বলে খবর। এদিকে এদিনই আবার প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন তোলার শেষ দিন। 

এই খবরটিও পড়ুন

১৯ এপ্রিল ভোট রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। এদিকে জট রয়েছে আবার পুরুলিয়া আসন নিয়েও। সূত্রের খবর, পুরুলিয়া আসন লড়তে চায় কংগ্রেস। কিন্তু, এই আসন কোনওভাবেই ছাড়তে রাজি নয় ফরওয়ার্ড ব্লক। এই খবর কানে যেতেই নাকি পাল্টা চাপ রাখতে কোচবিহারে প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। তবে আনুষ্ঠানিকভাবে পুরুলিয়ায় কোনও প্রার্থীর নামই বামেদের তরফে এখনও সামনে আসেনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *