RCB vs KKR Playing XI, IPL 2024: টিম বলতে হিমশিম, পিচ নিয়ে আরও বড় ধোঁয়াশায় শ্রেয়স; ম্যাচে কী হবে? – Bengali News | IPL 2024 Confirmed Playing XI RCB vs KKR today IPL match Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders Match 10 In Bengali
RCB vs KKR Playing XI, IPL 2024: টিম বলতে হিমশিম, পিচ নিয়ে আরও বড় ধোঁয়াশায় শ্রেয়স; ম্যাচে কী হবে?Image Credit source: KKR
কলকাতা: ইটস শো টাইম… অবশেষে অপেক্ষার অবসান। শুক্রবার যেমন সিনেমা রিলিজ়ের অপেক্ষায় থাকেন সিনেপ্রেমীরা। তেমনই আজকের আইপিএল ম্যাচের অপেরক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। আইপিএলের বয়স হয়েছে ১৭ বছর। এই টুর্নামেন্টের বহু ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছে। এ বারের আইপিএলে ৯টা ম্যাচ হয়েছে। দশম ম্যাচ ঘিরে যেন একটু বেশিই আলোচনা হচ্ছে। এমনি এমনি তো আর কোনও বিষয় নিয়ে আলোচনা হয় না। যথেষ্ট কারণ রয়েছে। আরসিবি (RCB) বনাম কেকেআর ম্যাচ এখন আলোচনার কেন্দ্রে। বিরাট কোহলির (Virat Kohli) ঘরের মাঠে কি গৌতম গম্ভীরের কেকেআর পারবে ম্যাচ জিততে? আপতত টস জিতলেন কেকেআর (KKR) অধিনায়ক শ্রেয়স আইয়ার। আপাতত টস জিতলেন আরসিবি ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসি।
আইপিএলের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে আজ রাতে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স আইয়ার।
আরসিবি একাদশ: ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, আলজারি জোসেফ, যশ দয়াল, মায়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ।
ইমপ্যাক্ট পরিবর্ত-সূয়াশ প্রভুদেশাই, মহিপাল লোমরোর, করন শর্মা, বিজয়কুমার বিশাখ, স্বপ্নিল সিং।