PF-এর ১০০ শতাংশ টাকা তোলার শর্ত কী? রইল বিস্তারিত
PF-এর ১০০ শতাংশের মধ্যে কী কী ধরা হয়েছে?
এমপ্লয়ি শেয়ার অর্থাৎ কর্মীর দেওয়া টাকা, এমপ্লয়ার শেয়ার অর্থাৎ সংস্থার দেওয়া টাকা, সুদের অংশ এবং ২৫ শতাংশ মিনিমাম ব্যালান্সের অঙ্ক।
PF-এর মিনিমাম ব্যালেন্স কী?
কোনও সময়ে কোনও প্রয়োজনে ইপিএফ অ্যাকাউন্ট থেকে আংশিক ভাবে টাকা তুললে, অন্তত ২৫ শতাংশ টাকা অ্যাকাউন্টে রাখতেই হবে। এই অংশ টাকাটাই মিনিমাম ব্যালেন্স।
মহিলা কর্মীদের জন্য বিশেষ সুবিধা?
সূত্রের খবর, মহিলা কর্মীরা যদি বিয়ের কারণে চাকরি ছাড়েন তাহলে তাঁরা পিএফ-এর জমানো ১০০ শতাংশ টাকা তুলে নিতে পারবেন। ওই পরিস্থিতির জন্য কোনও ন্যূনতম ওয়েটিং পিরিয়ড বা শর্ত নেই।