ড্রেসিংয়ের সময়ে প্রবল যন্ত্রণা, কেমন আছেন নিকিতা? সিটং হোমস্টে-কাণ্ডে ক্ষোভ আর হতাশা - 24 Ghanta Bangla News
Home

ড্রেসিংয়ের সময়ে প্রবল যন্ত্রণা, কেমন আছেন নিকিতা? সিটং হোমস্টে-কাণ্ডে ক্ষোভ আর হতাশা

Spread the love

মধুচন্দ্রিমায় গিয়ে অগ্নিদগ্ধ নিকিতার শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি। ড্রেসিংয়ের সময়ে যন্ত্রণায় ছটফট করছেন তিনি। সেই কারণে ড্রেসিংয়ের দিন কারও সঙ্গে কথাও বলতে চান না নিকিতা। স্ত্রীকে নিয়ে দিশেহারা সৌভিকের গলায় এখন শুধুই উদ্বেগ আর ক্ষোভ।

গত সপ্তাহে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতাল থেকে স্ত্রীকে নিয়ে কলকাতায় আসেন সৌভিক। তাঁকে প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে নিকিতাকে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

সৌভিকের কথায়, ‘ড্রেসিং করার সময়ে প্রচণ্ড যন্ত্রণা হয়। ওই দিন নিকিতা কারও সঙ্গে কথা বলে না। যন্ত্রণায় ছটফট করে। ও কতটা সুস্থ হবে, চিকিৎসকেরাও এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।’

শুধু স্ত্রীর শারীরিক অবস্থা নয়, হাসপাতালের পরিষেবা নিয়েও অভিযোগ করেছেন সৌভিক। পাশাপাশি, যে হোমস্টেতে গিয়ে তাঁদের মধুচন্দ্রিমা ভয়াবহ ঘটনায় পরিণত হয়েছিল, সেই হোমস্টের তরফেও এখনও পর্যন্ত সে ভাবে কোনও খোঁজ নেওয়া হয়নি বলে অভিযোগ সৌভিকের

উল্লেখ্য, দার্জিলিং পাহাড়ের সিটং এলাকায় মধুচন্দ্রিমায় গিয়ে অগ্নিদগ্ধ হন সৌভিকের স্ত্রী নিকিতা। ঘটনার পরে গুরুতর অবস্থায় তাঁর চিকিৎসা চলছে। ঘটনায় ইতিমধ্যেই হোমস্টের মালিক-সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন নিকিতার শারীরিক অবস্থার দিকে তাকিয়ে পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *