হাওড়ায় বাড়ল পুজোর সংখ্যা
সামনেই দুর্গাপুজো। পুজোকে সামনে রেখে হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হলো পুজো সমন্বয় বৈঠক। উপস্থিত ছিলেন জেলাশাসক পি দিপাপ্রিয়া ও পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। কমিশনারেট এলাকায় এ বার প্রায় সাড়ে তিনশোটি পুজো বাড়ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি জোর করে চাঁদা আদায়, বিসর্জনে ডিজে ও ক্রেন ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়েও ফের সোমবার আলোচনা হয়।