সমন্বয়ের অভাব, বিধায়কদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
দুর্গাপুরের ক্ষেত্রে আবার অভিযোগ, এক জন বিধায়ক অন্য বিধায়কের এলাকায় গিয়ে ক্ষমতা দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কোনও বিধায়ক অন্য বিধায়কের বিধানসভা কেন্দ্রে যেতে পারবেন না। মন্ত্রী হিসেবে যাঁরা যাচ্ছেন, তাঁদেরও সেই বিধানসভার বিধায়ককে বিষয়টি জানাতে হবে, যাতে বোঝাপড়ায় কোনও সমস্যা না-হয়।