চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যু, মায়ের ছবি বিকৃত করে হুমকি, বর্ধমানের নার্সিংহোমের দুই কর্ণধার গ্রেপ্তার - 24 Ghanta Bangla News
Home

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যু, মায়ের ছবি বিকৃত করে হুমকি, বর্ধমানের নার্সিংহোমের দুই কর্ণধার গ্রেপ্তার

Spread the love

বর্ধমানের নবাবহাট এলাকায় একটি নার্সিংহোমে চার বছরের শিশুমৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের। অভিযুক্ত নার্সিংহোমের দুই কর্ণধারকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম আনিসুর মণ্ডল ও সেখ সুরোজ আহমেদ। এই ঘটনায় আগে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এর আগে নার্সিংহোমের সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) জয়রাম হেমব্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *