আদি কলকাতার বিষের বোতল থেকে তারানাথ তান্ত্রিকের ‘পাসিং শো’, কলকাতায় অনন্য প্রদর্শনী
আদি কলকাতার ‘বিষ’ কাহিনি নিয়ে শতবর্ষ প্রাচীন গ্রন্থাগারে আয়োজিত হয়েছে এক অনন্য প্রদর্শনী। প্রাচীন বিষের বোতল থেকে তারানাথ তান্ত্রিকের ‘পাসিং শো’, তৎকালীন জনপ্রিয়‘কাঁচি সিগারেট’। ইতিহাসের নানা অজানা অধ্যায় উঠে এসেছে এই প্রদর্শনীতে। শহরের শতবর্ষ প্রাচীন জগজ্জ্যোতি গ্রন্থাগার ও অবৈতনিক পাঠাগারে আয়োজিত হলো এমনই সব জিনিসের অনন্য প্রদর্শনী। শহরের মানুষকে তা দেখার সুযোগ করে দিয়েছেন সংগ্রাহক সৌভিক মুখোপাধ্যায়।