S Jaishankar on Pakistan: পাকিস্তানি সাংবাদিক প্রশ্ন করতে চুপ করিয়ে দিয়েই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন জয়শঙ্কর | Foreign minister s jaishankar stops Pakistani journalist’s question
পাক সাংবাদিককে জবাব বিদেশমন্ত্রীরImage Credit: PTI
নিউ ইয়র্ক: সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে বারবার কড়া জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার বিষয়টা যে ভারত কোনোভাবেই বরদাস্ত করে না, তা সরাসরি বুঝিয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মঞ্চে। আর এবার পাকিস্তানি সাংবাদিকের (Pakistani Journalist) প্রশ্নে কড়া জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের ফাঁকে সাংবাদিক বৈঠক চলাকালীন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কার্যত কড়া জবাবে চুপ করিয়ে দেন জয়শঙ্কর। শুধু তাই নয়, সাংবাদিককে জবাব দিয়েই ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি।
রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে চলছিল ওই সাংবাদিক বৈঠক। সেখানেই ওই পাক সাংবাদিক জয়শঙ্করকে প্রশ্ন করেছিলেন, ‘ভারত কবে পাকিস্তানে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করবে?’ এই প্রশ্ন শেষ হতে না হতেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলে ওঠেন “একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে?” এক লাইনের এই জবাবই সাংবাদিককে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। জবাব দেওয়ার পরই মন্ত্রী এবং অন্যান্য ভারতীয় প্রতিনিধিরা চেয়ার ছেড়ে ঘর থেকে বেরিয়ে যান, আর ওই সাংবাদিক তখনও কথা বলে চলছিলেন।
এর আগে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করা হয়। ভারতীয় কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী বলেছিলেন যে, পাকিস্তানের কেবলমাত্র অন্যের দেশে নজর না দিয়ে, সন্ত্রাসবাদ রফতানি না করে, নিজেদের দেশের আভ্যন্তরীণ অর্থনৈতিক সঙ্কটের দিকে নজর দেওয়া।